বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে আইনি ব্যবস্থা

news-image

দেশ ও বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার চালালে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে। এতে করে দেশের বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা, জনমনে উদ্বেগ, বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকার ধৈর্য্যের সাথে এ সমস্ত অপপ্রচারকারী ও তাদের সহযোগীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নিয়েছে যে, দেশের স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে ও জনস্বার্থে এ সমস্ত অপকর্ম সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ অবস্থায়, সরকার সংশ্লিষ্ট সবাইকে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে। অন্যথায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলানিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

নেত্রকোনায় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ল

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অস্থিরতা, এমবাপ্পে ও রুডিগারের উত্তেজনা

বিশ্ববাজারে তেলের দাম দুই দিন ধরে কমছেই

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি