,

পল্লবীতে ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণ : গ্রেফতার ৪

news-image

নিউজ ডেস্ক : এবার রাজধানীর পল্লবীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। শনিবার রাতে কালসীর একটি মেসে এ ঘটনা ঘটে।

ধর্ষণকাণ্ডে জড়িত ৪ যুবককে গ্রেফতারর করা হয়েছে বলে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানিয়েছেন।

পল্লবীতে গণধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে।

ওসি কাজী ওয়াজেদ আলী জানান, বাবা-মায়ের বিচ্ছেদের কারণে শিশুটি নোয়াখালীতে মায়ের কাছেই থাকত। দুদিন আগে সে নোয়াখালী থেকে বাবার কাছে বেড়াতে ঢাকায় এসেছিল। শনিবার রাতে বাবা বকা দিলে রাগ করে বাসা থেকে বের হয় সে। এরপর বাসা খুঁজে না পেয়ে একটি দোকানের পাশে দাঁড়িয়ে কাঁদছিল।

‘তখন বাসায় পৌঁছে দেয়ার কথা বলে দুই যুবক তাকে একটি মেসে নিয়ে যায়। পথেই খবর দেয় আরও দুজনকে। এরপর তাকে ঘুমের ওষুধ খাইয়ে একে একে চারজন মিলে ধর্ষণ করে। রোববার সকালে ঘুম থেকে উঠে শিশুটি বুঝতে পারে সে নির্যাতনের শিকার হয়েছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।’

ওসি বলেন, পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। তারা হলো- আল-আমিন, জুয়েল, আবদুর রহমান ওরফে মিন্টু এবং হৃদয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য