শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংকটের মধ্যেই ক্রিকেট লড়াইয়ে ক্রিকেট লড়াইয়ে নামতে যাচ্ছে জিম্বাবুয়ে। চলতি মাসেই তাদের পাকিস্তান সফর। এ উপলক্ষে ২০ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই সফরে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা জিম্বাবুয়ের। ৩০ অক্টোবর শুরু হবে দল দুটির ময়দানি লড়াই।

শক্তিশালী দল নিয়ে এই সফরে যাচ্ছে জিম্বাবুয়ে। অধিনায়ক করা হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান চামু চিবাভাকে। দলের মূল আকর্ষণ মিডিয়াম পেসার ব্লেসিং মুজারাবানি, যিনি কলপাক চুক্তিতে ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারে নাম পাড়ি জমিয়েছিলেন। সেই চুক্তির ছেদ ঘটিয়ে ফিরে এসেছেন দেশে।

মুজারাবানির উপস্থিতিতে জিম্বাবুয়ের পেস অ্যাটাক এখন অনেকটাই সমৃদ্ধ। জিম্বাবুয়ের হয়ে একটি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে চোটের কারণে এই সফরে নেই দলের নিয়মিত মুখ পেসার কাইল জার্ভিস।

এ ছাড়া দলে রয়েছেন নতুন দুই মুখ বাঁহাতি ব্যাটসম্যান মিল্টন শুম্বা এবং ২৭ বছর বয়সী পেসার ফারাজ আকরাম।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। তিনটি ম্যাচই হবে মুলতানে। ওয়ানডে সিরিজ শেষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।

পূর্ণ অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এটা চিবাবা’র প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের অধিনায়ক হিসেবে দায়িত্বপালন করেন শেন উইলিয়ামস।

জিম্বাবুয়ে দল:

চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চেরি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি মাধিভের, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেজিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন সুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড ট্রিপানো, শেন উইলিয়ামস।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা