,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক-প্রতিবন্ধী  কিশোরী ধর্ষনের ঘটনায় মামলা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক- প্রতিবন্ধী কিশোরী (১২)কে ফসলী জমিতে নিয়ে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। রোববার দুপুরে এবিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, দেলোয়ারকে আসামি করে ভিকটিমের মা বাদি হয়ে মামলা দায়ের করেন।
আসামি দেলোয়ারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং  ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে  শনিবার  দুপুরে উপজেলার আড়াইসিধা গ্রাম থেকে অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মো. মলাই মিয়ার ছেলে।
কিশোরীর পরিবার জানায়, শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাত ভাইয়ের বাড়িতে তরকারি দিয়ে পাঠায়। কিন্ত বেশ কতক্ষন পরেও ওই কিশোরী ঘরে ফিরে না আসায় তিনি খুঁজতে বের হন।
এসময় মানিক মিয়ার বাড়ির পিছনে তার প্রতিবন্ধী মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা