,

মোটরসাইকেল থেকে পড়ে ২ ভাই বাসের চাকায় পিষ্ট

news-image

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ কলোনি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে বিপুল (২০) ও বেনাপোল পুটখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মুরাদ হোসেন (২৩)। তারা একে-অপরের খালাত ভাই। তারা উভয়ই ওয়াইফাই ক্যাবল অপারেটর হিসেবে কাজ করতেন এবং ছোট থেকেই কাজির বেড় গ্রামের নানা গোলাম নবীর বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিপুল ও মুরাদ ওয়াইফাই ক্যাবলের কাজ শেষে ভাড়ায় মোটরসাইকেলযোগে ঝিকরগাছা থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাভারণ কলোনি মোড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে গেলে ওই বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নাভারণ হাইওয়ে থানার এসআই টিটো দেবনাথ জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা