,

বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত : ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে প্রতি ১০ জনের একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার তারা জানায় বিশ্ব করোনাভাইরাসের ঝুঁকিতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সোমবার পর্যন্ত ৩ কোটি ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ হয়। তবে ডব্লিউএইচএ এর হিসাব ঠিক হলে বিশ্বে সাত কোটি ৬০ লাখ মানুষ এ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও এর নির্বাহী পরিচালক মাইক রায়ান এ তথ্য জানান।

তিনি বলেন, যখন কিছু গণনা করা হয় তখন সঠিক সংখ্যা নিরুপণ সম্ভব হয় না। আমি এটা বলতে পারি যে, করোনায় আক্রান্তের যে সংখ্যা দেখানো হয়, প্রকৃত সংখ্যা অবশ্যই বেশি।

রায়ান আরও বলেন, এখন পর্যন্ত আমাদের হাতে থাকা সব থেকে ভাল পরিসংখ্যান অনুযায়ী, হয়ত এরই মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন। ভিন্ন ভিন্ন দেশে আক্রান্তের হার ভিন্ন, গ্রামে ও শহরে আক্রান্তের হার ভিন্ন, বয়স ভিত্তিতেও আক্রান্তের হার ভিন্ন। তবে মোদ্দা কথা হচ্ছে, বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী এখনও মারাত্মক ঝুঁকির মধ্যে রয়ে গেছে।

তিনি বলেন, আমরা এখন খুব কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই রোগ এখনও ছাড়াচ্ছে।

গত বছর ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়। যা এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে।

এ রোগ সম্পর্কে আরও বিশদভাবে জানতে ভাইরাসের উৎপত্তি স্থল চীনে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ডব্লিউএইচও। তাই চীনের অনুমতির জন্য সংস্থাটির পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি তালিকা দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন রায়ান।

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক