,

খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসার সিদ্ধান্ত নেবে পরিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার যুক্তরাজ্যে চিকিৎসার বিষয়ে তিনি এবং তার পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চাইলে যুক্তরাজ্যে চিকিৎসা সম্ভব- ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার বাংলাদেশ জার্নালকে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে চিকিৎসা নিতে চাইলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। এ ক্ষেত্রে আমরা সানন্দে রাজি।

এবিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা তো ভালো কথা। তবে এবিষয়ে ম্যাডাম (খালেদা জিয়া) এবং তার পরিবার সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, চিকিৎসা ম্যাডামের সাংবিধানিক অধিকার। তাই এবিষয়ে বাধা দেয়া উচিত নয়। আর সরকারকেও এই বিষয়টি বোঝা উচিত।

গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সুপারিশ করে আইন মন্ত্রণালয়। শর্ত দেয়া হয়-খালেদা জিয়া এই সময়ে বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নেবেন। গত ১৫ সেপ্টে্ম্বর প্রধানমন্ত্রী এই আবেদন অনুমোদন দেয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে আরো ছয় মাসের জন্য মুক্ত মেয়াদ বৃদ্ধি পায়।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত বিএনপির চেয়ারপাসন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দি ছিলেন। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি।

করোনা পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়। যার মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য