সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ব্যাংক নিরাপত্তাকর্মীর হাত-পা বাধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলবমেন্ট ব্যাংকের (বিডিবিএল) নিরাপত্তাকর্মী রাজেশ বিশ্বাস (২৩) এর হাত পা বাধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শরিয়তনগরে নজরুল মেডিকেল ভবনের দ্বিতীয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চান্দপুর এলেকার হীরুদ বিশ্বাসের ছেলে। ইতিমধ্যে একাধিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিল রাজেশ। শনিবার রাতে ব্যাংকের একজন কর্মকর্তা ব্যাংকের ভিতরে যাওয়ার জন্য দরজায় ডাকাডাকি করেও কোন সাড়া পাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রাজেশের হাত পা বাধা রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এসময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাংগা ও জানালার গ্রীল কাটা পাওয়া যায়।  এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের আরো দুইজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মো: আনিসুর রহমান জানান, কি কারনে এবং কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রত আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০