,

নবীনগরে চোরের ছুরিকাঘাতে প্রবাসী নিহত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাক হাজিপুর গ্রামের একটি বাসায় চোরের ছুরিকাঘাতে মৃত গনি হাজীর ছেলে সোহাগ মিয়া (৩৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মুখে কাপড় বেঁধে চোর চুরির উদ্দেশ্যে বাড়ির ভেতরে ঢুকলে, সোহাগ টের পেয়ে চোরকে ধাওয়া করে।সোহাগ ও চুর এর মধ্যে হাতাহাতির একপর্যায়ে চোর সোহাগকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় মুমূর্ষু অবস্থায় নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লায় রেফার্ড করেন। একদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন নাজমা বেগম বলেন,চোর-চোর বলে ধাওয়া করে এক যুবককে ধরা হয়। এসময় তার হাতে ছুরি ছিল। ওই ছুড়ি দিয়ে আমার ভাই কে কুপিয়ে পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ‘ঘটনাটি শুনেছি। ধারণা করা হচ্ছে সে চুরি করতে এসেছিল। পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য