,

বিএনপি অবৈধপথে ক্ষমতায় আসতে চোরা গলি খুঁজছে : সেতুমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না, ষড়যন্ত্র বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের সম্পাদকমন্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনসমূহের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে।

বিএনপি অবৈধপথে চোরা গলি দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দুঃস্বপ্নে তারা বিভোর হয়ে আছেন। আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, গণবিরোধী ও দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সঙ্গে নিয়েই তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। দলীয় সভাপতির ৭৩তম জন্মবার্ষিকীতে আমরা এ শপথ গ্রহণ করছি।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। করোনা মহামারির সময়ে বাংলাদেশ আওয়ামী সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে বলেও তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য