রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে জরিমানা 

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি নির্দেশনা না মেনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ-উল-আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করেন। এসময় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ-উল-আলম বলেন, করোনা পরিস্থিতিতে মোটর সাইকেল আরোহীরা হ্যালমেট ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৯ জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে  এই অভিযান অব্যাহত থাকবে।