শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ার কসাবায় গাঁজাসহ পিকআপ ভ্যান উদ্ধার , আটক ৩

grafter-3ব্রাহ্মনবাড়িয়ার কসাবায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে জুয়েল মিয়া (২৮), ফারুখ মিয়া (২৭), আবুল কাসেম (২৫)।

জেলা গোয়েন্দা শাখা জানায়, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক ও অন্যান্য ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা-নয়নপুর রাস্তায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এসময় পিকআপ ভ্যান থেকে ৩৫ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরো ৩ সহযোগি পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।