,

ট্রাক চাপায় ছাগল মারা যাওয়ায় চালককে পিটিয়ে হত্যা

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারায় ট্রাক চাপায় দুটো ছাগল মারা যাওয়ার ঘটনায় এর চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আবু তালেব (৩৩) নামের ওই ট্রাকচালককে পিটিয়ে গুরুতর আহত করেন ছাগল মালিক ও তার লোকেরা। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।

নিহত আবু তালেব পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকার বাসিন্দা।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ শিবজাইট এলাকার গোলাম মোস্তফার দু’টি ছাগল আবু তালেবের ট্রাকের চাপায় মারা যায়। পরে ছাগলের মালিক গোলাম মোস্তফা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে লোকজন নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে। ১৬ কিলোমিটার এলাকা মোটরসাইকেলে ধাওয়ার পর রাত সোয়া আটটার দিকে পুঠিয়া উপজেলার বাসুপাড়ায় এসে ট্রাকটি আটক করে তারা। এ সময় চালক আবু তালেবকে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় গোলাম মোস্তফার লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা