,

নবীনগরের কৃষ্ণনগরে আবারো খুন!

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দির পর এবার গৌরনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে।

জানা গেছে, উপজেলার গৌরনগর গ্রামে আধিপত্য বিস্তারের তুচ্ছ ঘটনায় এই পর্যন্ত উভয় পক্ষের ৫টি খুনের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপের হোসেন মিয়ার সাথে কাউছার মোল্লা গ্রুপের ফরিদ মিয়ার বাড়ির সীমানায় ইট বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়। এতে কাউছার মোল্লা গ্রুপের মৃত লাল মিয়ার ছেলে হাজী ফরিদ মিয়া (৬৫) কে গলা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা