,

রাজধানীর বনানীতে আবাসিক ফ্ল্যাটে আগুন

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনে আগুন লেগে একটি ফ্ল্যাটের বেশি কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর ৩ নম্বর সড়কের ‘আই’ ব্লকের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন এমন তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

২৬১৭ বর্গফুটের ওই ফ্ল্যাটের মালিক আবু সয়মান নামের এক ব্যক্তি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

ওই ফ্ল্যাটের বেডরুম ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে গেছে।

এরশাদ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি