,

এমপিদের বেতন‌ ৩০ শতাংশ কমালো ভারত

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে সংকটে ভারতের অর্থনীতি। তাই এই কঠিন পরিস্থিতিতে মন্ত্রীদের পর এবার সংসদ সদস্যদের (এমপি) বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

মঙ্গলবার সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতীয় লোকসভা। বিলে বলা হয়েছে, কোভিড-১৯ জনিত জরুরি পরিস্থিতি সামলাতে ৩০ শতাংশ বেতন কমছে এমপিদের।

এর আগে চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে ওই বিলে।
আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনাভাইরাসের কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে ওই বিলে। গত সোমবার ভারতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব।

গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) স্কিম আগামী দুই বছরের জন্য স্থগিত করে সেই অর্থ সরকারি তহবিলে জমার দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ভারতের মন্ত্রিসভা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা