মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় স্বামীর মৃত্যুর একঘন্টা পর মারা গেলেন স্ত্রীও

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অবসরপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান (৭০) মারা যাবার একঘন্টা পর মারা যান তাঁর সহধর্মিণী নিলুফা আক্তার জুঁই (৬১)। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রয়াত মুক্তিযোদ্ধা শফিকুর রহমান ওই গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ফজলুর রহমানের ছেলে। মাত্র এক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে সেই পরিবারে শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্বামীর মৃত্যুর খবর শুনে তাঁর স্ত্রী নিলোফা বেগম নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে এই দম্পতি দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ আছর তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁরা স্বামী ও স্ত্রীর মরদেহের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা জানান কসবা উপজেলা প্রশাসন।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে

ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে