সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ১ জনকে কুপিয়ে হত্যা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে ছাদের মিয়াকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে।এই ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৮ জন। এই ঘটনার দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর মৈশাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাদের মিয়া ওই গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র। আহতদেরকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের দিদ্দিক মিয়ার বাড়ির পাশে ছাদের মিয়ার জমিতে মাছ ধরার ফাঁদ (আমতা) পাতেন একই এলাকার ইয়াছিন মিয়া। এসময় ছাদের মিয়া গিয়ে মাছ ধরার ফাঁদ (আন্তা) তুলে নেন। এরই জের ধরে ইয়াছিন মিয়া ও তার লোকজন ছাদের মিয়ার উপর হামলা চালায়। এসময় ছাদের মিয়াকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ইয়াছিন মিয়ার লোকজন। খবর পেয়ে ছাদের মিয়ার বাড়ির লোকজন উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের অন্তত ৭/৮ জন আহত হয়। পরে গুরুতর আহত ছাদের মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০