,

বেড়া উপজেলা চেয়ারম্যানের করোনায় মৃত্যু

news-image

পাবনা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল কাদের (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার বেড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের কথা রয়েছে।

আবদুল কাদেরের ছেলে আবেদীন কাদের আদর বলেন, ‘সপ্তাহখানেক আগে বাবা অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। করোনা শনাক্তের পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গত কয়েক দিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর গতকাল সন্ধ্যায় মারা যান তিনি।’

আবদুল কাদেরের মৃত্যুতে পাবনায় দলীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক জ্ঞাপন করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য