,

তিন মেয়ের পর একসঙ্গে তিন ছেলে

news-image

নাটোর প্রতিনিধি : প্রথম সন্তান মেয়ে। ছেলের আশায় আশায় ঘরে আসে আরও দুই মেয়ে। মনের গহিনে সামান্য হলেও কষ্ট ছিল। এবার সেই কষ্ট দূর হয়েছে। তবে একটা নয়; একসঙ্গে তিন–তিনটা ছেলেসন্তান। এতে খুশিতে আত্মহারা নাটোরের বাগাতিপাড়ার এক দম্পতি।

হেলাল উদ্দিন ও জলি বেগম নামের ওই দম্পতির বাড়ি উপজেলার কোয়ালীপাড়া গ্রামে। হেলাল স্থানীয় একটি কারিগরি কলেজের ল্যাব সহকারী পদে চাকরি করেন। আর জলি বেগম গৃহবধূ।

পরিবার সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিনের সঙ্গে জলি বেগমের বিয়ে হয় ২০০১ সালে। এই দম্পতির প্রথম ও দ্বিতীয় সন্তান হয় মেয়ে। ছেলের আশায় আবার সন্তান নেন। সেবারও জন্ম নেয় একটি মেয়ে। তবু ছেলেসন্তানের আশা ছাড়েননি। শনিবার সকালে একসঙ্গে তিনটি ছেলেসন্তানের জন্ম দেন জলি বেগম (৩৮)। প্রসবব্যথা উঠলে শনিবার সকালে তাঁকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনটি সন্তানের জন্ম হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নবজাতকদের নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মা ও তিন সন্তানের সবাই সুস্থ বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে।

জলি বেগমের স্বামী হেলাল উদ্দিন বলেন, ছেলেসন্তান না হওয়ায় মনের ভেতরে সামান্য কষ্ট ছিল, এটাই স্বাভাবিক। এবার একসঙ্গে তিনটি ছেলেসন্তান হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা