,

প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সকালে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে রাখা হয়েছে তার মরদেহ। তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থবর আনন্দবাজার পত্রিকার

রাজাজি রোডে প্রণব মুখার্জির বাসভবনে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়েছে তার একটি ছবি। সেই ছবিতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ।

দুপুর আড়াইটার দিকে লোদী রোড মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সামরিক সাঁজোয়া গাড়ির বদলে মরদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে বিশেষ গাড়িতে।

তার মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছে ভারত। এই সাতদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত ৯ আগস্ট রাতে দিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরদিন চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয় তাকে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় তার।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে প্রণব মুখার্জির দেহে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল বোর্ডের অধীনে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশনে রাখা হয়। প্রায় তিন সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের