মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় করোনায় চিকিৎসকের মৃত্যু

news-image

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মতিয়ার রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২১ আগস্ট করোনা পরীক্ষায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মতিয়ার রহমার করোনা উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট খুলনার গাজী মেডিকেলে ভর্তি হয়। পরে করোনা পরীক্ষায় গত ২১ আগস্ট তিনি পজিটিভ হন। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বলেন, করোনায় মৃত্যু হওয়ায় ডা. মতিয়ার রহমানকে আজ সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি চট্টগ্রামের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে সাধারণ মানুষ

জ্বালানি সংকট নিয়ে সংসদে তীব্র আলোচনা, মুলতবি প্রস্তাব ঘিরে উত্তেজনা

গাজায় যুদ্ধবিরতিতে অচলাবস্থা

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি

ভোরে ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল দেশ

ভারতের নির্বাচন ঘিরে ৪ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি