,

দুই মাথার গরুর জন্ম

news-image

শরীয়তপুর প্রতিনিধি : বাছুরের নাম ‘সাথী’। তবে অন্যান্য গরুর মতো স্বাভাবিক গরু নয় এটি। দুইটি মাথা, দু‌টি মুখ, দু‌টি জিহ্বা, চার‌টি চোখ বিশিষ্ট অদ্ভুত আকৃতির বাছুর ‘সাথী’কে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই।

সাথী‌কে দেখ‌তে বি‌ভিন্ন এলাকার মানুষ ‌ভিড় জমা‌চ্ছে গরুর মা‌লি‌কের বা‌ড়ি। এ দৃশ্য শরীয়তপুর সদর উপ‌জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাথীর মালিক আজাহার সরদার। তার বাড়ি উপ‌জেলার চিতলীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজুমদারকা‌ন্দি গ্রা‌মে। গত ২৬ আগস্ট (বুধবার) বি‌কেল ৫টার দি‌কে সাথীর জন্ম হয়। জ‌ন্মের পর থে‌কে সাথীকে দেখ‌তে ভিড় জমা‌চ্ছে উৎসুক মানুষ।

শুক্রবার (২৮ আগস্ট) সকা‌লে মজুমদারকা‌ন্দি গ্রা‌মে গিয়ে দেখা যায়, দুইটি মাথা বিশিষ্ট গরুর বাছু‌র সাথীর চারটি চোখ, দু‌টি মুখ ও দু‌টি জিহ্বা। দু‌টি চো‌খে দেখ‌তে পে‌লেও অন‌্য দু‌টি চো‌খে দেখ‌তে পায় না। বয়স ৪ দিন। ইতিমধ্যে বিচিত্র আকৃতি বর্ণনা প্রচারের কারণে গরু ‘সাথী’কে ঘিরে স্থানীয় জনমনে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

বাছু‌রের মালিক আজাহার সরদার জানান, তিনি বাসার খামারে গরু পালন করেন। একটি গাভি অদ্ভুত আকৃতির বাছুর জন্ম দেয়। বাছুরটির জন্মের পরে বাড়ির মানুষ সকলে অবাক হয়ে গিয়েছিল। প্রথমে মনে হয়েছিল বাছুরটি বাঁচানো যাবে না। বাছুরটি বাঁচিয়ে রাখতে পরিবারের সদস্যরা অনেক সেবাযত্ন করছেন। আদর করে নাম রাখা হয় ‘সাথী’।

আজাহার আরও বলেন, সাথী‌কে তার মা‌য়ের দুধ ফিটা‌রের মাধ‌্যমে খাওয়া‌নো হ‌চ্ছে। তার খামা‌রের গরুগু‌লো‌কে পরিবারের সন্তানের মতো লালন-পালন করেন। সাথীকেও নিজের সন্তানের মতোই ভালোবাসেন তি‌নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা