,

বিজয়নগরে ৪ ভিওআইপি ব্যবসায়ী আটক

bij 30-3-15বিশেষ প্রতিনিধি : বিটিআরসি এর লাইসেন্স ব্যতিত সফ্টওয়ারের মাধ্যমে অবৈধ ভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বর্হিবিশ্বে আন্তর্জাতিক কল আদান প্রদান করার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪ জন ভিওআইপি ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব ক্যাম্পের র‌্যাব-১৪ সদস্যরা। র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদ’র নেতৃত্বে¡ ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাহিন টেলিকম নামের একটি প্রতিষ্ঠান থেকে ৪ টি ল্যাপটপ, ৫টি মডেম এবং ৬টি মোবাইল উদ্ধার করে। ভিওআইপি ব্যাবসায়ীগণ বিটিআরসি এর লাইসেন্স ব্যতিত ল্যাপটপ, মডেম এবং ঠঙঙঝ সফ্টওয়ারের মাধ্যমে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বর্হিবিশ্বে আন্তর্জাতিক কল আদান প্রদান করত। এ ঘটনায়  খাইরুল ইসলাম শিমুল (২২), মোঃ জাকির হোসেন (২৮), মোঃ পারভেজ মিয়া (২৯) ও মোঃ শফিকুল ইসলাম কাউছার (২২)কে আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিন টেলিকম এর মালিক মোঃ তারেক (২৮) পালিয়ে যায়। উদ্ধার করা ৪টি ল্যাপটপের মূল্য দুই লক্ষ সাতাশ হাজার টাকা, ৫টি মডেমের মূল্য ছয় হাজার পাঁচশত টাকা এবং ৬টি মোবাইলের  মূল্য ছাব্বিশ হাজার টাকা। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে। জাহিন টেলিকমের মালিক মোঃ তারেক (২৮) কে গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ