,

ধামরাইয়ে কভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে গিয়ে সবজি ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হেলাল উদ্দিন (৬৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জেন সাটুরিয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকাগামী সবজিভর্তি একটি পিকআপভ্যানকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী হেলাল উদ্দিন নিহত হন। অজ্ঞাত এক ব্যক্তিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে এবং দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা