শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাকালেও ঐতিহাসিক পাগলা মসজিদে দানে রেকর্ড

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার এক কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা পাওয়া গেছে। যা দানবাক্সগুলো থেকে পাওয়া আর্থিক হিসাবে রেকর্ড।

শনিবার দানবাক্স খোলার পর গণনা শেষে সন্ধ্যায় এই হিসাব পাওয়া গেছে।

বিপুল পরিমাণ দানের এই নগদ অর্থ ছাড়াও রয়েছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও দান হিসেবে বেশ কিছু স্বর্ণালঙ্কার। করোনার কারণে এবার বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার অনেক কম পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৯ সালের ২৬ অক্টোবর দানবাক্সগুলো থেকে রেকর্ড এক কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া গিয়েছিল।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হলেও এবার করোনার কারণে ৬ মাস ৭ দিন পর এসব দান বক্সগুলো খোলা হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তরিখ দান বাক্সগুলো খোলা হয়েছিল। তখন এক কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা পাওয়া যায়।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে আটটি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো খুলে প্রথমে টাকাগুলো বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী গণনা কাজ।

এবার করোনার কারণে টাকা গণনায় স্বাস্থ্যবিধি মেনে মসজিদ মাদরাসার ৬০ জন ছাত্র-শিক্ষক ও রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ