,

নবীনগরে জন্মাষ্টমী উপলক্ষে গুনীজন সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথী শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা-শ্রীশ্রী হরিভক্তি যু্বসভার উদ্যোগে গুনীজন সংবর্ধনা,শিক্ষা সামগ্রী বিতরন ও কুইজ প্রতিযোগীতার পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীনগর মধ্যপাড়াস্থ শ্রীশ্রী রাধামদনমোহন জীউর মন্দির নবীনগর মধ্যপাড়া হরি সভায় উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

সংগঠনটির নবীনগর শাখার সাবেক সভাপতি সুব্রত সাহা রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড.শিবশংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪ ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু সাঈদ,০৭নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অজন্ত ভদ্র,সাধারণ সম্পাদক এড.বিনয় চক্রবর্তী, সাংবাদিক সঞ্জয় সাহা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রঞ্জন সাহা,সদস্য ওমর ফারুক, মহিলা আওয়ামীলীগ নেত্রী সরস্বতী বর্মন।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রীশ্রী হরিভক্তি যুবসভার সাধারণ সম্পাদক সুমিত চক্রবর্তী।

মেয়র শিবশংকর দাস বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দুরত্ব মেনে আজকের এই অনুষ্ঠান সত্যিই প্রসংসনীয়।এই কুইজ অনুষ্ঠানের মাধ্যমে আগামীর প্রজন্ম ধর্মীয় শিক্ষায় উদ্বোদ্ধ হবে। শ্রীশ্রী হরিভক্তি যুবসভার এই আয়োজন কে স্বাগত জানাই, ভবিষ্যতে আরো বড় অনুষ্ঠান আয়োজন করবে এবং আমরা সবাই অংশগ্রহন করব সেই আশা রাখি।

শ্রীশ্রী হরিভক্তি যুবসভার সাধারন সম্পাদক সুমিত চক্রবর্তী বলেন, প্রভুপাদ মদনগোপাল গোস্বামী মহারাজের প্রতিষ্ঠিত শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা সবসময় ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি সেবামূলক কার্যক্রমে তৎপর।তারই ধারাবাহিকতায় শ্রীশ্রী হরিভক্তি যুবসভার আচার্য্য দ্বয় প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী ও প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী মহারাজের নির্দেশে, এবং আমাদের সভাপতি প্রভুপাদ গোবিন্দ গোপাল গোস্বামী মহারাজের সার্বিক তত্বাবধানে সেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।সেই সাথে ভবিষ্যতেও করার প্রত্যয় ব্যক্ত করছি। এই কার্যে আমরা সকলের সহযোগীতা কামনা করি।

পরে দুই জন কে সংবর্ধিত করা হয়,দশ জনকে পুরস্কার ওসকলের মাঝে শিক্ষা সামগ্রী ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা শাখার আহ্বায়ক পলাশ রায়,যুগ্ম আহ্বায়ক বাপন চক্রবর্তী,অশোক চক্রবর্তী, সদস্য জয় সাহা,উজ্জ্বল চৌধুরী পান্না সরকার, দীপ্তবর্মন,সুদীপ সাহা,রাতুল সাহা, হিমু চন্দ, অংশু দেবনাথ, রনি সাহা সুবিনয় চক্রবর্তী সহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য