মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির সীমানা নিয়ে বিরোধ : কসবায় ভাইয়ের হাতে ভাই খুন

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাত ভাইদের হাতে ওবায়দুল হক নিরব (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার বাদৈর ইউনিয়নের বর্নি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব বর্ণি গ্রামের মো. হারুনুর রশীদের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন।

এ ঘটনায় নিহত নিরবের স্ত্রী বাদী হয়ে চারজনকে আসামি করে কসবা থানায় হত্যা মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বর্ণি গ্রামের নিরবের বাবা হারুনুর রশিদ ও তার ভাই ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. সামছু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রায় একমাস আগে গ্রামের সর্দাররা বসে সীমানা নির্ধারণ করে সমস্যার সমাধান করে দেন। সোমবার নিরব চাচাত ভাইদের সঙ্গে রাগ করে একটি সীমানা খুঁটি তুলে ফেলেন। পরে নিরবের বাবা নিরবকে সীমানা খুঁটি তোলার জন্য ক্ষমা চাইতে বলেন।

বাবার কথামতো নিরব খুটি তোলার অপরাধের জন্য চাচা কৃষকলীগ নেতা সামছু মিয়ার ঘরে ক্ষমা চাইতে গেলে চাচা, চাচি ও দুই চাচাত ভাই রোমান ও সুমন তাকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ইজিবাইকের ভাঙ্গা কাচের টুকরা দিয়ে নিরবের বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কসবা থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সীমানা নিয়ে বিরোধের জেরে নিরব খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে

ঢাকাসহ কয়েকটি এলাকায় রাতের দিকে ঝড়ের সম্ভাবনা

শাপলা চত্বর ট্র্যাজেডি: ৫৮ জন নিহত, তদন্ত এগিয়ে চলছে