,

ক্যান্সারের জন্য দায়ী যে ৫ টি খাবার না জেনেই প্রতিদিন খাচ্ছেন আপনি

popস্বাস্থ্য ডেস্ক : ক্যান্সার এমন একটি মরণব্যাধি যার চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যান্সারের হাত থেকে হয়তো বেঁচে যাওয়া সম্ভব কিন্তু একটু দেরি হলেই নিশ্চিত মৃত্যু। এই ব্যাপারটি জেনেও আমরা আমাদের জীবনযাপনে কোনো পরিবর্তন আনতে পারছি না। না জেনে প্রায় প্রতিদিনই এমন কিছু খাবার খেয়ে যাচ্ছি যা ক্যান্সারের জন্য দায়ী। যদি জেনেও একই ভুল বারবার করতে থাকা হয় তাহলে তাকে আর ভুল বলা চলে না। আমাদের উচিত এই খাবারগুলো যতোটা সম্ভব এড়িয়ে চলা। চিনে নিন ভয়াল সেই খাবারগুলোকে।

১) সফট ড্রিংকস
গরমকাল মানেই নানান ধরণের সফট ড্রিংকস অতিরিক্ত পান করার ধুম পড়ে যায়। কিন্তু এই সফট ড্রিংকসের চিনি, ফুড কেমিক্যাল এবং রঙ দেহকে অ্যাসিডিফাই করে যা ক্যান্সারের কোষ গঠনে সাহায্য করে। সুতরাং এই ব্যাপারে সর্তক হোন।

২) পপকর্ন
মুভি হলে গিয়ে পপকর্ন না খেলে অনেকের মুভিই দেখা হয় না। কিন্তু আপনি জানেন কি, ইনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি এই পপকর্নের ভেতর খুঁজে পেয়েছেন পারফ্লুরোক্টেনোয়িক অ্যাসিড যা মানব দেহে টিউমার গঠনে সহায়তা করে। এছাড়াও পরকর্ন খাওয়ার ফলে লিভার, টেস্টিকুলার এবং পাঙ্ক্রেটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে।

৩) ডায়েট খাবার
ওজন কমানোর আশায় আর্টিফিশিয়াল চিনি, ডায়েট সোডা খাচ্ছেন? তাহলে জেনে রাখুন, ইউরোপিয়ান ফুড সেফটি অথোরিটির একটি গবেষণায় পাওয়া যায় ডায়েট খাবারের সুক্রালোজ, স্যাকারিন এবং অন্যান্য আর্টিফিশিয়াল চিনি ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও এই ডায়েট খাবারের কারণে জন্মগত সমস্যা তৈরি হয় শিশুদের মধ্যে।

৪) আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই
আলুর চিপস ও ফ্রেঞ্চ ফ্রাই সকলেরই বেশ পছন্দের একটি খাবার। কিন্তু আলুর মতো স্টার্চ জাতীয় খাবার অতিরিক্ত তাপে ভাজা বা বেক করার কারণে এতে উৎপন্ন হয় আক্রিলামাইড নামক একটি কারসিনোজেনিক উপাদান, যা দেহে ক্যান্সারের কোষ গঠনে সহায়ক। এছাড়াও প্যাকেটজাত আলুর চিপসে থাকে আর্টিফিশিয়াল ফ্লেভার যা টিউমার গঠন করে।

৫) কীটনাশক সমৃদ্ধ ফলমূল
ফলমূল না ধুয়ে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কিন্তু ফলমূল চাষের সময়ে এতে অনেক কীটনাশক ব্যবহার করা হয় যা ফলের গায়েই লেগে থাকে। তাই না ধুয়ে এই ফল খাওয়া আপনার জন্য মারাত্মক ক্ষতিকর। কারণ এইসকল কীটনাশকের উপাদান দেহে গঠন করে টিউমার ও ক্যান্সারের কোষ। সুতরাং অভ্যাস পরিবর্তন করুন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ