,

আশুগঞ্জের মৈশাইরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫, বাড়ি-ঘর ভাংচুর, আটক ৫

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জের মৈশাইরে ভ‚ইয়া বাড়িতে প্রতিপক্ষের হামলায় ১৫ জন আহত, বাড়ি-ঘর ভাংচুর ও লোটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এই হামলার ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেন। মঙ্গলবার সকালে মৈশাইর গ্রামের ভ‚ইয়া বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার দুলাল ভ‚ইয়া ও মোস্তফা ভ‚ইয়া জানান, গতকাল সোমবার দুপুরে ভ‚ইয়ার বাড়ির হুমায়ুন ভূইয়ার ছেলে তারিফ বাড়ি পাশে খালে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের ভ‚ইয়া বাড়ির জয়নাল মিয়ার ছেলে মনির ভঁ‚ইয়ার সাথে কথা কাটাকাটি হলে মনিররে বাবা ও চাচা তারিফকে মারধর করেন।

বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার মীমাংসার কথা থাকলে সকালে প্রতিপক্ষ জহির উদ্দিন ভ‚ইয়া, হান্নান ভ‚ইয়া, ও আব্দুল বারিক মিয়ার নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে দুলাল ভ‚ইয়ার বাড়িতে হামলা করে ৪টি বাড়ি-ঘর ভাংচুর করে স্বর্ণালংকারসহ মালামাল লোট করে নিয়ে যায়। এসময় দুলাল ভ‚ইয়ার বাড়ি নারী-পুরুষসহ ১৫জন আহত হন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য