,

করোনা উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার মৃত্যু

news-image

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে করোনা উপসর্গে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার নাম মো:রজব আলী(৬৭) । তার গ্রামের বাড়ি সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামে। জনতা ব্যাংক বিষয়খালী শাখা থেকে অবসর নেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মো:আব্দুল হামিদ খান এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান,রোববার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে করোনা উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক জানান, রাত ৯টার দিকে ওই ব্যক্তির লাশ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ সদর উপজেলার সুপার ফিল্ড সুপার ভাইজার মো.আমিনুল ইসলামের নেতৃত্ব দাফন কমিটির সদস্যরা মরদেহটি দাফন করেন। এপর্যন্ত ৩৬ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা