ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোনারামপুর এলাকা থেকে ৫২১ বোতল ফেনসিডিল উদ্ধার
গোলাম সারোয়ার,আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে আশুগঞ্জ থানা পুলিশ। ২৯ জুলাই বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকার আমির আলী অটো রাইস মিলের সামনে থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানা সূত্রে জানা যায়,আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে হাইওয়ে রাস্তার একতা এগ্রোফোডের অপর পাশে মোহাম্মদ নজরুল মিয়ার জায়গায় আমির আলী অটো রাইস মিলের সামনে ২ টি বস্তা মুখ বাঁধা অবস্থায় পরে থাকতে দেখা যায়।
উক্ত সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরে থাকা বস্তার মুখের বাঁধন খুললে এর ভিতরে ফেন্সিডিল দেখতে পায় এবং পরে ফেন্সিডিল গুলো থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন, আশুগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে সতর্ক আছে, মাদক ক্রেতা এবং বিক্রেতা,ও মাদক পাচার কারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।এর কারণে প্রতিদিন মহাসড়কসহ সব সড়কে পুলিশের তল্লাসী নিয়মিত চলে যেন কেউ মাদক বিক্রি এবং পাচার করতে না পারে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।উক্ত মাদকের মূল সিন্ডিকেট সহ আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
স্বাস্থ্যবিধি: আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতে যুবকের ৭ দিনের কারাদন্ড, ৪ জনকে জরিমানা
গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : আশুগঞ্জে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সরকারি কজে বাঁধা দেয়ার অপরাধে এক যুবককে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করে রাস্তায় চলাফেরা অপরাধে আরো ৪ জনকে ৯শ জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮জুলাই) বিকেলে উপজেলার আলমনগর সড়কে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার পরিচালিত ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ড ও আর্থিক জরিমানা করা হয়।কারাদন্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ সজীব মিয়া (৩০)। সে উপজেলার চরচারতলা গ্রামের মোঃ সোহরাব মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, করোনা সংক্রমণরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিল। এসময় কারাদন্ডপ্রাপ্ত সজীবকে মুখে মাস্ক না পড়ে চলাফেরা করায় জরিমানা করতে চাইলে সে ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে বাঁধার সৃষ্টি করে। পরে সরকারি কাজে বাঁধা দেয়ার অপরাধে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। আদালত পরিচালনাকালে আরো ৪ ব্যক্তিকে মুখে মাস্ক না পড়ে চলাফেরা করায় মোট ৯শ টাকা জরিমানা করা হয়েছে।
মহামারি করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধির উপর ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।











