,

আশুগঞ্জে নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

news-image
গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ কিশোর কবির হোসেনের মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার দুপুরে ওই উপজেলার লালপুরে নদীতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কবির হোসেন একই উপজেলার পোড়াগুদাম এলাকার ছালেক মিয়ার ছেলে। শুক্রবার
সকালে নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে স্রোতে তলিয়ে যায় সে।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার সাহা জানান, সকালে স্থানীয়রা লালপুরে মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে নিখোঁজ কবিরের পরিবারকে জানালে তারা গিয়ে মরদেহ শনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য