,

নবীনগরে করোনা আক্রান্ত স্বামীর সেবা করতে গিয়ে জীবন দিলেন স্ত্রী

news-image
নবীনগর(ব্রা‏হ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর প্রেসকাবের সভাপতি, দৈনিক সমকাল পত্রিকা নবীনগর উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার (৫১) আজ রবিবার সকালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গ্রামের বাড়ি উপজেলার রতনপুরে ২য় জানাজা শেষে মরহুমার বাবার কবরের পাশে লাশ দাফন করা হয়েছে।
জানা যায় গত ১৮ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন নবীনগর প্রেসকাবের সভাপতি মাহাবুব আলম লিটন। আইশোলেশনে থাকা অবস্থায় স্বামীর সুস্থতায় সার্বক্ষণিক পাশে থেকে সেবা করেছেন স্ত্রী রাশিদা আক্তার। উপজেলা পশ্চিম ইউনিয়নের ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আক্তার স্বামীর সেবা করতে গিয়ে কখন যে নিজেই অসুস্থ হয়ে গেছেন তা উনার জানা ছিল না। গত ২৪ জুলাই শুক্রবার মাহবুব আলম লিটন এর করোনা পরীক্ষার ২য় রিপোর্টটি নেগেটিভ আসলে পরিবারের মাঝে আনন্দ ফিরে আসলেও শনিবার স্ত্রীর অসুস্থতায় সেই আনন্দ বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক রাশিদা আক্তারকে কুমিল্লা রেফার করেন।
পরে করোনা উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে কুমিল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বাদ যোহর নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ম জানাজা শেষে মরহুমার বাবার বাড়ি উপজেলার রতনপুরে ২য় জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন করা হয় রাশিদা আক্তারকে।
১ম জানাজায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, দুর্নীতি প্রতিরোধ কমিটি নবীনগর শাখার সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, বাঞ্ছারামপুর প্রেসকাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, ফতেহপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মো. সফর মিয়াসহ সর্বস্তরের জনসাধারণ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য