,

মক্কায় পৌঁছাল হজ পালনের প্রথম দল

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যে এবার খুব সীমিত আকারে অনুষ্ঠিত হবে বার্ষিক হজ। ধর্মীয় এই আচার পালনে সীমিত সংখ্যক মানুষের প্রথম দলটি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পৌঁছেছে বলে জানিয়েছে আরব নিউজ।

গত মাসেই সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়ে দেয়, চলমান মহামারির কারণে খুব সীমিত পরিসরে হবে এবারের হজ। সর্বোচ্চ ১ হাজার মানুষ হজ পালন করতে পারবেন। এদের মধ্যে বেশির ভাগই থাকবেন সৌদি ভূখণ্ডে অবস্থানকারীরা।

করোনা বিধি মেনে হবে এবারের হজের আনুষ্ঠানিকতা। এর অংশ হিসেবে প্রথম দলটি শনিবার মক্কায় পৌঁছেছে।

এই দলে থাকা একজন হলেন আরব আমিরাতের আব্দুল্লাহ আল-খাতিরি, যিনি কভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন। গত বছরই হজ পালন করার কথা ছিল তার। কিন্তু বিয়ের জন্য পারেননি।

সীমিত পরিসরের হজেও সুযোগ পেয়ে দারুণ খুশি খাতিরি, “হজ পালন করা অনেকের কাছে আমি শুনেছি, অনেক মানুষের সমাগম সত্ত্বেও প্রক্রিয়াগুলো খুব সহজ হয়। এবার খুবই সীমিত সংখ্যক মানুষ থাকবে, কল্পনা করুণ ব্যাপারটা কেমন হবে। নিশ্চিতভাবে এটা হবে, অসাধারণ এক অভিজ্ঞতা।”

সীমিত সংখ্যক মানুষের মধ্যেই অনুমতি পাওয়ায় আবেগে কেঁদেই দিলেন বুলগেরিয়ান সৌদিপ্রবাসী নারী খাদিজা, “আমি আশাও করিনি, তারা আমার আবেদন গ্রহণ করবে। সব দিক থেকে এবারের হজ হবে ব্যতিক্রমী।”

সৌদির কাসিম প্রদেশের তিউনিসিয়ান নারী চিকিৎসক ডা. হাইফা ইউসুফ হামদুন বলেন, “যখন আমি আমার আবেদনের কনফারমেশন পেলাম আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না।”

প্রতি বছর বার্ষিক হজের জন্য প্রায় ২৫ লাখ মুসলিম ধর্মাবলম্বী মানুষ মক্কা এবং মদিনায় যান। ইসলাম ধর্মে বলা আছে, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় একবার হলেও হজ পালন করা উচিত।

এর আগে মার্চে ওমরাহ হজসহ মক্কা-মদিনায় অনেক ধর্মীয় কার্যক্রমে এরই মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। ধীরে ধীরে সেসব বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

তেল সমৃদ্ধ সৌদি আরবে হজ আয়ের অন্যতম উৎসও। করোনার কারণে এবার এই খাত থেকে কোনো অর্থ পাচ্ছে না দেশটির সরকার।

বর্তমান পরিস্থিতিতে হজ আয়োজন করলে বিশাল জনসমাগম থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ারও শঙ্কা থেকেই হজ নিয়ে এমন কড়াকড়ি সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর