,

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহীর পদ্মা নদীতে হঠাৎ দমকা হাওয়া ও ১০ থেকে ১৫ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে টি-বাঁধ ও টি-গ্রোয়েন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢেউয়ের তোড়ে সম্প্রতি নির্মিত ৭৫ মিটার দীর্ঘ বাঁধের বড় একটি অংশ ধসে পড়ার পাশাপাশি নোঙর করা অন্তত ২০টি নৌকা ডুবে গেছে। এতে নৌকা ও মাছ ধরার সরঞ্জাম রক্ষা করতে গিয়ে জেলেসহ অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ এই তাণ্ডবে কেশবপুরসহ নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে ঘরবাড়ি হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধের মান নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুললেও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বৈজ্ঞানিকভাবে এটিকে “ব্যাকওয়াটার ইফেক্ট” বলা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে এবং পানি কমলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে