,

বন্যাদুর্গত এলাকায় কোমর পানিতে প্রতিমন্ত্রী পলক

news-image

নাটোর প্রতিনিধি : নৌকা এখন চলনবিলের মানুষের একমাত্র ভরসা মন্তব্য করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বানের পানি বাড়ার সঙ্গে সঙ্গে চলনবিলেন দুর্গম কয়েক গ্রামের মানুষ এখন পানিবন্দি। তাদের চলাচলের একমাত্র বাহন এখন নৌকা।

শুক্রবার নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে ১৩টি নৌকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী,সিংড়া ইউএনও নাসরিস বানু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক নেতরা। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল,ডাল ও শুকরো খাবার সহ পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করা হয়।

পরে প্রতিমন্ত্রী পলক দলীয় নেতা কর্মীদের নিয়ে চলনবিলের ডুবন্ত সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। এসময় কখনও কখনও কোমর পানিতে নেমে হেঁটে দুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং নিজ হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এসময় তিনি বর্ন্যাতদের উদ্দেশে বলেন, চলনবিলের কোন মানুষ না খেয়ে থাকবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বৈশ্বিক মহামারি মোকাবেলা করে চলেছেন, তেমনি এই ব্যন্যায়ও আপনাদের কোন কষ্ট পেতে দেবেন না। তিনি সব ব্যবস্থ্য করে রেখেছেন। আমাদের নির্দেশ দিয়েছেন আপনাদের সেবা করতে, পাশে থাকতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য