সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে বল আনতে গিয়ে নদীতে নিখোঁজ কিশোর

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে নদীর পানির স্রোতে তলিয়ে গেছে কবীর হোসেন (১৫) নামে এক কিশোর।

শুক্রবার সকালে আশুগঞ্জ বাজারের পোড়াগুডাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। কিশোর কবীর হোসেন পোড়াগুডাম এলাকার ছালেক মিয়ার ছেলে। সে পেশায় রাজমিস্ত্রির সহকারী। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে একটি ক্রিকেট খেলার বল ভাসতে দেখে কিশোর কবীর হোসেন বলটি আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা কবীরকে নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা দেখেতে পেয়ে উদ্ধার করতে গেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাবেদ মাহমুদ বলেন, ক্রিকেট বল নদীতে পড়ে গেলে  আনতে গিয়ে সে নিখোঁজ হয়েছে। নৌপুলিশ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের জন্য যৌথ চেষ্টা চালাচ্ছে। ডুবুরি দল আসতেছে।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০