মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনায় গরুবোঝাই ট্রলারডুবি

news-image

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কোরবানির গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গরু ব্যাপারীরা জানান, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন। এ সময় পাঁচটি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তীরে আসার পর অনেক খামারি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা