,

ইসি ব্লক করলো সাহেদের এনআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানিয়েছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লক করে দেওয়া হয়েছে। তিনি জালিয়াতি করে এনআইডি সংশোধন করেছেন কি-না, তা নিয়ে তদন্ত চলছে।

আমরা অভিযোগ পেয়েছি তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে এনআইডি সংশোধেন করেছেন।
সোমবার (২০ জুলাই) বিকেলে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ সংক্রান্ত তথ্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, এনআইডি মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। সাহেদ বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ দিয়ে এনআইডি সংশোধন করেছেন। আমরা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখব প্রকৃত ঘটনা কী। এরপর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার সংশোধিত এনআইডি বাতিল করা হবে। এছাড়া তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমরা ইতোমধ্যে এ ধরনের ঘটনায় অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। অনেকে শাস্তিও পেয়েছেন।

মো. আলমগীর বলেন, সাহেদ প্রথমে যে এনআইডি করেছিলেন, সেখানে তার নাম ছিল সাহেদ করিম। পরবর্তীকালে তিনি এটি সংশোধন করে মো. সাহেদ হয়ে যান। প্রথমে তার জন্ম সাল ছিল ২ জুলাই ১৯৭৫। পরবর্তীকালে তিনি সেটা ৭৮ করে নেন। আবার এর স্বপক্ষে তিনি ও-লেভেলের কাগজপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা