মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদকের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু।

তার পত্রিকার কর্মী গাজী সাহাজান জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে মহসিন হোসেন সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর মেহেদীবাগের মুনসুর আলীর ছেলে।

সাংবাদিক মহসিন হোসেন বাবলু এবং তার স্ত্রী মর্জিনা খাতুনের করোনা উপসর্গ দেখা দিলে তারা নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র স্টার্ফ নার্স।

জানা গেছে, মহসিন হোসেন বাবলু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী মর্জিনা খাতুনও জ্বরে ভুগছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে হার্টেরও চিকিৎসা নিচ্ছিলেন। ভোর রাতে তার বুকের ব্যথা অনুভুত হলে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

তার দুপুর ২টার দিকে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক মহসিন হোসেন বাবলুসহ তার পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্য বিভাগের রীতিনীতি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তার বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।

এদিকে, এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে গুঞ্জন, যা বললেন আফরোজা আব্বাস

চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

সংস্কার শর্তে কঠোর আইএমএফ, অনিশ্চিত ঋণের কিস্তি

লরিয়াস পুরস্কারে আলো ছড়ালেন ইয়ামাল ও আলকারাজ

নওগাঁয় একই পরিবারের ৪ সদস্যকে নৃশংসভাবে হত্যা

সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী