মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নদী দূষণ, ভরাট, দখলের বিরুদ্ধে মানব বন্ধন

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে পৌরসভার বাসা বাড়ির ও বাজারের ময়লা-আর্বজনা ফেলে তিতাস ও বুড়ী নদী দূষণ, দখল, ভরাটের বিরুদ্ধে সামাজিক দূরত্ব ও সরকারি নির্দেশনা মেনে ” নদী বাঁচাও, নবীনগর বাঁচাও” স্লোগানকে সামনে রেখে রবিবার নবীনগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ব্যক্তি বর্গ তিতাস ও বুড়ী নদী খননে অনিয়ম, দুর্নীতি, অবহেলা ও পৌরসভার বাসা-বাড়ির ময়লা – আর্বজনা ফেলে দূষন, দখল ও ভরাটের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। সরে জমিনে গিয়ে দেখা যায় পৌরসভার বাসাবাড়ি, দোকান ও বাজারের ময়লা – আর্বজনা ফেলে নদীর তীরে স্তুপ করে ফেলা রাখা হয়েেছ।

এতে পানির তোড়ে ভেসে ফসলি জমি ও নদীতে ছড়িয়ে পড়ছে ময়লা – আর্বজনার স্তুপ। এতে দূষন ও ভরাট হচ্ছে তিতাস ও বুড়ী নদী। মানব বন্ধনে অংশ গ্রহনকারি আব্দুল বাতেন সুমন জানান, নবীনগরে পৌরসভার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন থাকা সত্ত্বেও কেন নদীতে ফেলা হচ্ছে? দ্রুত এ বিষয়ে মাননীয় এমপি এবাদুল করিম বুলবুল সাহেব ও মাননীয় মেয়র এড. শিব শংকর দাসের দৃষ্টি কামনা করছি। উৎপল গুহ রনি জানান, দীর্ঘদিন যাবৎ তিতাস ও বুড়ী নদী খননের নামে প্রহসন চলছে। কচ্ছপ গতিতে চলা ড্রেজিংয়ে কোন উপকার পাচ্ছে না নবীনগরবাসী। সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি বলেন, আমরা নবীনগর বাসী দ্রুত এই সমস্যার সমাধান চান। ফেসবুক স্যাস্টাস ফোরামের সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বাদল বলেন, আমাদের নবীনগরবাসীর এখন একটাই দাবি নদী বাঁচান, নবীনগরের সৌন্দর্য বাঁচান।

স্থানীয় কৃষক মিরাজ জানান, ময়লা- আর্বজনা ছড়িয়ে ফসলি জমিতে গিয়ে পড়ছে। এতে ফসলি জমি ময়লা – আর্বজনার কারনে ফসল করা কষ্টকর হবে। মানব বন্ধনে এছাড়াওকৃষক, শিক্ষক, শ্রমজীবি সহ সর্ব সাধারণ জনগন একাত্মতা ঘোষণা করে সাধুবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু