মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় আ’লীগের সাহাদারা বিপুল ভোটে বিজয়ী

news-image

বগুড়া ব্যুরো : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ পেয়েছেন ১ হাজার ৫৬৩ ভোট।

মঙ্গলবার রাত ১০টায় রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

অন্য প্রার্থী জাতীয় পার্টির মোকছেদুল আলম (লাঙ্গল) পেয়েছেন, এক হাজার ২৫১ ভোট, ভোট বর্জনকারী ধানের শীষের একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) পেয়েছেন, ৬৬৪ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম (বটগাছ) পেয়েছেন ৪৭৪ ভোট এবং বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী মো. রনি (বাঘ) পেয়েছেন, ১৮৪ ভোট।

রিটার্নিং অফিসার আরও জানান, বগুড়া-১ আসনে মোট ভোটার তিন লাখ ৩০ হাজার ৯১৮ জন। সারিয়াকান্দি উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৭৭ হাজার ৩৫২ জন এবং সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ভোটার সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৫৬৬ জন। মোট বৈধ ভোট পড়েছে, এক লাখ ৪৯ হাজার ৪৩১ ভোট। বাতিল হয়েছে, এক হাজার ৩১৫ ভোট। ভোট গ্রহণের হার ৪৫.৫৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা