মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-৬ আসনে ভোটগ্রহণ আজ

news-image

যশোর প্রতিনিধি : করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচন। নির্বাচন উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকাল থেকে উপজেলার ৩৭৪টি ভোটকেন্দ্রে ব্যালট ও ব্যালট বাক্সসহ নির্বাচনী উপকরণ পাঠানো হয়েছে।

নির্বাচনে দুই লাখ তিন হাজার ১৮ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে প্রায় ছয় মাস অভিভাবকহীন এই আসনের সংসদ সদস্য নির্বাচন করবেন। নির্বাচনে আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও লাঙল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির নেতা হাবিবুর রহমান হাবিব।

নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় মাঠে নামেননি ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ। যদিও ব্যালটে প্রতীকটি থাকছে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে সোমবার থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

যশোর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত থাকছেন। নির্বাচনী এলাকায় দুইজন জুডিশিয়াল ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ছয় প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। ১৮টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের ছয়টি টিম নির্বাচনের মাঠে সার্বক্ষণিক কাজ করবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যদের নিয়োজিত রাখা হবে।

এছাড়া ভোটের দিন নির্বাচনী এলাকায় যান চলাচল বন্ধ থাকবে। নির্বাচন কমিশন ভোটারদের জন্য অবশ্য প্রতিটি কেন্দ্রে ব্যানারসহ হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু পেপারের ব্যবস্থা রেখেছে। পরামর্শ দেয়া হয়েছে ভোট দিয়ে দ্রুত স্থান ত্যাগ করার।

এদিকে, ভোটের দিন নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার নিজ উদ্যোগে মোট দুই লাখ তিন হাজার ১৮ জন ভোটারের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবেন। এছাড়া স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোটের মাঠে উপস্থিত থাকবেন। করোনার সংক্রমণ ভোটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে প্রতিটি কেন্দ্রের প্রবেশে পথে সাবান পানির ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, যশোর-৬ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতোমধ্যে এলাকায় টহল দিচ্ছে। এই আসনের ৩৭৪টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, সিলসহ সব সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। শান্তিপূর্ণ ভোট উপহার দিতে প্রতিটি ভোট কেন্দ্রে পাঁচজন করে পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য থাকবে। নির্বিঘ্নে ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। এরপর বিজ্ঞপ্তি জারি করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও তার এক সপ্তাহ আগে করোনার কারণে ২২ মার্চ ওই নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুলাই ভোটবর্জন করেন দলীয় প্রার্থী।

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা