,

নবীনগরে নিহত জয়নালের পরিবারের পাশে লাউরফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন 

news-image
নবীবগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি : নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামের নিহত জয়নাল সরকারের অসহায় পরিবারের পাশে দাঁড়ালো লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন। নিহত জয়নালের মায়ের হাতে তুলে দেয়া হয়েছে নগদ এক লক্ষ টাকা অনুদান। ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে নিহত জয়নালের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার ব্যারিষ্টার জাকির আহম্মেদ কলেজ মিলনায়তনে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ হতে দেয়া ওই অর্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ উপস্থিত থেকে নিহত জয়নালের মায়ের হাতে তুলে দেন।
এ সময় তিনি নিহত জয়নালের ছোট ছেলে মোস্তাকিমের উদ্দেশ্যে বলেন, আমি না থাকলেও আমার এলাকার বিদ্যালয় ও আমার প্রতিষ্ঠিত কলেজ কর্তৃপক্ষ সব সময় তার পাশে থাকবে। শুধু নিহত জয়নালের ছেলের বেলায় না, সকল দরিদ্র পরিবারের সন্তানদের বেলায়ও আমরা সব সময় সহযোগিতা করে যাব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিহত জয়নালের মা, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ আল মাসুম, অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক শাহজাহান কবির, আল আমিন খান, ফিরুজ মেম্বার, ইদন মেম্বার, মজনু রানাসহ আরো অনেকে। এ সময় নিহত জয়নালরে পরবিাররে সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ জুন মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘর থেকে ডেকে নিয়ে ৩৫ বছর বয়সী জয়নাল সরকারকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত জয়নাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থেকে ২৮ জুন রবিবার বিকেলে মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা