রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের শান্তিপুরে  সংঘর্ষে ১০ জন আহত

news-image

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার)  প্রতিনিধি :  নবীনগর উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়। আজ সকাল ১১টায় পূর্ব শত্রুতার জের ধরে মোল্লা বাড়ির লোকজনেের  সাথে নয়াবাড়ির লোকজনের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় মজিদ মিয়া (৬৩),আবুল হোসেন (৭০) সাদ্দাম হোসেন (২৭)কে কুমিল্লা মেডিকেলে প্রেরন করা হয়। আহত আবুল বাশার (৬০),বজলুর রহমান (৬৫),আল আমিন (৩০) ,আবুল খায়ের (৪৫) কে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।

জানা যায়, গতকাল সোমবার  সকালে উপজেলার চড়িলাম শান্তিপুর গ্রামের মোল্লা বাড়ির আল আমিনের সাথে নয়া বাড়ির আলাল ও আহাদের ঝগড়া হয়। পরে এরই জের ধরে নয়া বাড়ির কুতুব মোল্লার নেতৃত্বে একদল দুর্বৃত্ত আল আমিনের বাড়িতে হামলা করে। এতে মিমাংসা করতে যাওয়া গ্রামের সর্দারসহ গুরুতর আহত হন ১০ জন।