,

বন্দি ধারণের আর ঠাঁই নাই কারাগারে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারগুলো ভরে ফেলা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারাগারগুলোতে এখন বন্দি ধারণের আর ঠাঁই নেই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি পল্লবী থানার জাসাসের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা ছোটন বিশ্বাসকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত শুক্রবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়ি থেকে ছোটন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি মহাসচিব বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলো নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন বেপরোয়া হয়ে উঠেছে। এর অংশ হিসেবে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলেছে। কারাগারগুলোতে এখন বন্দি ধারণের আর ঠাঁই নেই। বর্তমানে করোনা ভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরিব মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে তখন তাদের গ্রেপ্তার করে কারারুদ্ধ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ।

এ জাতীয় আরও খবর

তারেকের ভারত সফরের ইঙ্গিত, বিজ্ঞপ্তি প্রত্যাহার

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক