সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার করোনা উপসর্গে মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক। দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির বলেন, ‘সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।’

গত ৩০ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএ হক। সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমএ হকের করোনা পরীক্ষার জন্য বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট এখনও আসেনি।

সিলেট সিটি করপোরেশনের বিএনপি থেকে দুই বার মেয়র প্রার্থী ছিলেন জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম জানান, এমএ হকের করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে দাফন ও জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আসর নগরীর হযরত মানিকপীরের টিলার সামনে প্রথম জানাজা ও বাদ এশা গ্রামের বাড়ি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজারের কুলুমা গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এমএ হকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী