,

বিজয়নগরে অটোরিকসা চালকের লাশ উদ্ধার

11088553_693991014063233_3171111927956202964_nনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিকসার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ধানি জমি থেতে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম উজ্জ্বল মিয়া-(২৮)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকসা নিয়ে বের হয় উজ্জ্বল। এর পর থেকে সে নিখোঁজ হয়। রাতে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পায়নি। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ধানি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তার আত্মীয় স্বজন হাসপাতালে তার লাশ সনাক্ত করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব বলেন, অটোরিকসাটি ছিনিয়ে নেওয়ার জন্যই চালক উজ্জ্বল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর