,

আফগানিস্তানেও করোনা পরীক্ষায় টাকা নেয় না: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রামণ শনাক্তকরণ পরীক্ষায় সরকারের ফি নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানেও করোনা টেস্টে টাকা নেওয়া হয় না।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গুম হওয়া দুই নেতাকর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘পৃথিবীর কোনো দেশে আছে- এই মহামারীর মধ্যে মানুষ না খেয়ে আছে, একমুঠো আহারের জন্য আজকে নিরন্ন, অসহায়, কর্মহীন মানুষ দ্বারে দ্বারে ঘুরছে, অথচ করোনা টেস্টের জন্য ২০০ টাকার করে নেওয়া হচ্ছে?’

তিনি বলেন, ‘একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান, সেখানেও করোনা টেস্টে ২০০ টাকা নেওয়া হয় না। কত বড় গণবিরোধী, গণশত্রু হতে পারে এই সরকার।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘আজকে যদি একজন রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর কিংবা কৃষি শ্রমিকের করোনা টেস্ট করতে হয়, তারা সারাদিন কাজ করার পর হয়তো ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করতে পারে, সেই টাকা দিয়ে করোনা টেস্ট করবে কী করে?’

করোনা টেস্টে ফি নির্ধারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশে যদি জনগণের সরকার থাকতো এটা (টেস্টের জন্য ফি নির্ধারণ) করতো না।

রিজভী বলেন, সরকারি চিকিৎসা পৃথিবীর বহু দেশে এমনকি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলেও ফ্রি ছিল। আর উন্নত দেশগুলোতে তো ফি নেওয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, যখন এই মহামারীর সময়ে জিনিসপত্রের দাম কমানো দরকার, ঠিক এই সময়ে যত পারে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। কী পরিমাণ একটা জুলুমবাজ সরকার, রক্ত শোষণকারী সরকার ক্ষমতায় আছে।

এ সময় ‘গুম’ হওয়া নেতাকর্মীদের পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ভূমিকার প্রশংসা করেন রিজভী।

উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উত্তরের গাজী রেজওনুল হক রিয়াজ, আজিজুর রহমান মোছাব্বির, মিজানুর রহমান মিজান, রাসেল রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

পরে ‘গুম’ হওয়া মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলে সাবেক যুগ্ম-আহ্বায়ক সগীর হোসেনের স্ত্রী ও তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার আহমেদের স্ত্রীর হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য